চট্টগ্রাম ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ

বাঁশখালীর শীলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ কক্ষের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৬ লাখ টাকা

মোঃ মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী | ০৯ মে ২০২৬ :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৮ মে) রাত ৯টার দিকে ২ নম্বর ওয়ার্ডস্থ বঙ্গবন্ধু স্কুলের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অলি আহমদ ও নুরুল আমিন গং-এর মালিকানাধীন প্রায় ৮০×৬০ বর্গফুট আয়তনের ১২ কক্ষ বিশিষ্ট দুই চালা কাঁচা বসতঘরে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাঁশখালী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং মাত্র ৮ মিনিটের মধ্যে পৌঁছে রাত ৯টা ৪৪ মিনিটে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় ১৬ মিনিটের চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১০টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ

বাঁশখালীর শীলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ কক্ষের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৬ লাখ টাকা

আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬