চট্টগ্রাম ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সিল করা বোতলে মৃত মাছি, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ—তদন্তে ভোক্তা অধিকার ও বিএসটিআই

সয়াবিন তেলের বোতলে মাছি! রাজশাহীতে ‘ফুডেলা’ ব্র্যান্ড নিয়ে চাঞ্চল্য, তদন্তে কর্তৃপক্ষ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফুডেলা সয়াবিন তেলের বোতলের ভেতরে মাছি পাওয়ার ঘটনায় চাঞ্চল্য।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ৬ মে ২০২৬ :
রাজশাহীর পবা উপজেলায় সিল করা সয়াবিন তেলের বোতলের ভেতরে মাছি পাওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ফুডেলা ব্র্যান্ডের একটি দুই লিটারের সয়াবিন তেলের বোতলের ভেতরে মৃত মাছি পাওয়া গেছে। পণ্যটি নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর উৎপাদিত।

ভুক্তভোগী ক্রেতা শাহরিয়ার সায়েম জানান, গত শনিবার তিনি পবা উপজেলার পারিলা বাজারের একটি মুদি দোকান থেকে তেলের বোতলটি ক্রয় করেন। বাড়িতে ব্যবহারের সময় তার মা বোতলের ভেতরে একটি মৃত মাছি দেখতে পান। পরে প্রমাণ হিসেবে বোতলটি খোলা হয়নি।

সংশ্লিষ্ট দোকানের মালিক রবিউল ইসলাম বলেন, তারা ডিলারের মাধ্যমে পণ্য এনে খুচরা বিক্রি করেন। প্রতিটি কার্টনে সাধারণত ছয়টি বোতল থাকে। এ ধরনের অভিযোগ আগে কখনো পাননি উল্লেখ করে তিনি বলেন, এতে ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই এখন স্থানীয় দোকান থেকে পণ্য কিনতে দ্বিধা প্রকাশ করছেন। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ ও প্রমাণাদি জমা দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নান বলেন, সিল করা বোতলের ভেতরে মাছি পাওয়া দূষণের স্পষ্ট প্রমাণ এবং এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ক্ষেত্রে নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম বলেন, সয়াবিন তেল একটি মাননিয়ন্ত্রিত পণ্য। অভিযোগটি দুঃখজনক এবং সংশ্লিষ্ট ব্যাচের নমুনা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন বা প্যাকেজিং প্রক্রিয়ায় সামান্য ত্রুটিও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সিল করা বোতলে এ ধরনের দূষণ পাওয়া গেলে তা উৎপাদন পর্যায়ের গাফিলতির ইঙ্গিত দেয়।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং খাদ্যনিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। মাছি বা পোকামাকড়ের মাধ্যমে ক্ষতিকর জীবাণু খাদ্যে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।

তবে এ বিষয়ে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং মো. আখতারুজ্জামান জানান, চট্টগ্রামের কারখানায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্যটি উৎপাদন করা হয়। ঘটনাটি অস্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নির্দিষ্ট কোনো ব্যাচে ত্রুটি প্রমাণিত হলে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে সেই পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিল করা বোতলে মৃত মাছি, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ—তদন্তে ভোক্তা অধিকার ও বিএসটিআই

সয়াবিন তেলের বোতলে মাছি! রাজশাহীতে ‘ফুডেলা’ ব্র্যান্ড নিয়ে চাঞ্চল্য, তদন্তে কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬