শ্রমিক অধিকার ও সংগঠন শক্তিশালী করতে নেতাদের ঐক্যের আহ্বান
চট্টগ্রামে শ্রমিক নেতাদের সমাবেশ: কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি
- আপডেট সময় : ০৪:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম | ০১ মে ২০২৬ :
চট্টগ্রামে শ্রমিক সংগঠনের এক গুরুত্বপূর্ণ সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে শ্রমিকদের অধিকার, সংগঠন শক্তিশালীকরণ এবং চলমান বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজাফে-১৭) কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে. খোদা তোতন উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক এস.এম. লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ এবং দপ্তর সম্পাদক মোঃ বোরহান উল্যাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ নুরুল কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক ইসমাইল এবং প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



























