চট্টগ্রাম ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

৫০ বছরের ঐতিহ্যবাহী জবলে সিরাত মাহফিল: বলিখেলা থেকে ইসলামী মূল্যবোধে রূপান্তরের ইতিহাস

বড়হাতিয়ার ঐতিহ্যবাহী জবলে সিরাত মাহফিলের ৫০তম আসর সম্পন্ন

নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় ঐতিহ্যবাহী ৫০তম জবলে সিরাত মাহফিল দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ এপ্রিল শুরু হওয়া এই ধর্মীয় মাহফিল ২৫ এপ্রিল  গভীর রাতে শেষ হয়। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় পরিবেশ ও উৎসবমুখর আবহ।

মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা ওলামায়ে কেরাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ইসলামের শিক্ষা, মানবকল্যাণ ও নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। বক্তারা সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সিরাত অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই জবলে সিরাত মাহফিলের পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। একসময় এই স্থানটি “ছিদ্দিক মিয়ার বলিখেলা” নামে পরিচিত ছিল, যেখানে নিয়মিত গরুর লড়াই ও বলিখেলা অনুষ্ঠিত হতো।

১৯৭৬ সালে ছিদ্দিক মিয়ার মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত বায়তুশ শরফের তৎকালীন পীর সাহেব হযরত মাওলানা আব্দুল জব্বার (রহ.) এই অশোভন সংস্কৃতি বন্ধের পরামর্শ দেন এবং ধর্মীয় কার্যক্রম চালুর নির্দেশনা দেন। এরপর থেকেই ১৯৭৭ সাল থেকে শুরু হয় “জবলে সিরাত মাহফিল”, যা পাহাড় (জবল) থেকে নামকরণ করা হয়।

বর্তমানে এটি লোহাগাড়ার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। প্রতি বছর বায়তুশ শরফের বর্তমান পীর সাহেব হযরত আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নাদবী (দা.বা.) এতে অংশগ্রহণ করে থাকেন, যা মাহফিলের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরও বৃদ্ধি করে।

আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই আয়োজন ইসলামী মূল্যবোধ ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫০ বছরের ঐতিহ্যবাহী জবলে সিরাত মাহফিল: বলিখেলা থেকে ইসলামী মূল্যবোধে রূপান্তরের ইতিহাস

বড়হাতিয়ার ঐতিহ্যবাহী জবলে সিরাত মাহফিলের ৫০তম আসর সম্পন্ন

আপডেট সময় : ১০:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬