চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ফেসবুকভিত্তিক সংগঠনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ সংগঠনকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীর লিখিত আবেদন

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ১০:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া | ২৫ এপ্রিল ২০২৬ :
ব্রাহ্মণবাড়িয়ায় “ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন” নামে একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন, যা জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শহরের মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী মো. জুনায়েদ মিয়া সম্প্রতি এক ব্যক্তিকে বিশ্বাস করে তার মোবাইল ফোন বন্ধক রেখে ৩ হাজার টাকা দেন। পরে ওই ব্যক্তি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তার দোকানে এসে উল্টো তাকে মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা জুনায়েদ মিয়াকে ‘চোর’ আখ্যা দিয়ে অপমান করে এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তাকে ব্ল্যাকমেইল করে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী জুনায়েদ মিয়া বলেন, “আমি সরল বিশ্বাসে তাকে টাকা দিয়েছিলাম। পরে তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়, “ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন” নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া ও রবিনসহ কয়েকজনের নাম উঠে এসেছে।

তবে অভিযোগ অস্বীকার করে গোলাম কিবরিয়া বলেন, “একটি মহল প্রতিহিংসাবশত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে যদি কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তা সমাজের জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকভিত্তিক সংগঠনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ সংগঠনকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীর লিখিত আবেদন

আপডেট সময় : ১০:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬