চট্টগ্রাম ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

র‌্যাবের অভিযানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজাসহ আটক ২, উদ্ধার নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেট সময় : ১১:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর, গাজীপুর | ২২ এপ্রিল ২০২৬ :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা র‌্যাবের একটি আভিযানিক দল গত ২১ এপ্রিল দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হরতকিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ কেজি গাঁজা, নগদ অর্থ এবং মোবাইল সেটসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার মতলব থানার মোহনপুর গ্রামের মৃত নায়েব আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর থানার মন্ডলপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করতেন।

পরবর্তীতে আটককৃত দুইজন ও উদ্ধারকৃত আলামত কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ৭০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় আটক দুইজনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের অভিযানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজাসহ আটক ২, উদ্ধার নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা

আপডেট সময় : ১১:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬