চট্টগ্রাম ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পারিবারিক ও রাজনৈতিক অভিযোগকে কেন্দ্র করে ঝালকাঠিতে পাল্টাপাল্টি বক্তব্য

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদারের বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি কলেজ রোডস্থ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কার্যালয়ে ভুক্তভোগী রিয়াছুল আমীন জামাল সিকদার এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গাভা ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শরীফ সুমন দলীয় কর্মকাণ্ডের সুবাদে তার বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার স্ত্রীর সঙ্গে সুমন শরীফের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি দাবি করেন। পরে তার স্ত্রীর আচরণে পারিবারিক সন্দেহ তৈরি হয় এবং বিভিন্ন সময় ফোনালাপ ও চলাফেরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বলে জানান তিনি।

তিনি আরও দাবি করেন, সুমন শরীফ তার স্ত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে যেত এবং দীর্ঘদিন পরপর বাসায় ফিরে আসার ঘটনা ঘটত। একপর্যায়ে তার স্ত্রী সংসারবিমুখ হয়ে পড়েন এবং পরে রমজানের কয়েকদিন আগে বাসা থেকে চলে যান বলেও অভিযোগ করেন জামাল সিকদার।

অভিযোগ অনুযায়ী, স্ত্রী নিশাত জাহান ছবি বাসা থেকে যাওয়ার সময় নিজের ও বোনের এনআইডি কার্ড, কৃষি ব্যাংকের চেকবই, কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় তিন লাখ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যান।

পরবর্তীতে তিনি আত্মীয়দের পরামর্শে ১৫ এপ্রিল ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন বলে জানান। তবে লিগ্যাল এইডের নোটিশের পরও তার স্ত্রী সাড়া দেননি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামাল সিকদার অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে সুমন শরীফ তার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শরীফ সুমন বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।”

অন্যদিকে নিশাত জাহান ছবি বলেন, “আমার ছেলেকে নিয়ে রিয়াছুল আমীন জামাল সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে আমি সংবাদ সম্মেলন করেছি। আমার কষ্টের কথা সাংবাদিকদের জানিয়েছি।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক ও রাজনৈতিক অভিযোগকে কেন্দ্র করে ঝালকাঠিতে পাল্টাপাল্টি বক্তব্য

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

আপডেট সময় : ০৫:৪১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬