চট্টগ্রাম ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বারি পেঁয়াজ-৫: কৃষকদের জন্য লাভজনক নতুন সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার নাম বারি পেঁয়াজ-৫

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ জাতের বীজ উৎপাদন বিষয়ে কৃষকদের অংশগ্রহণে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবিত এই জাতটি কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পার্টনার প্রোগ্রাম (বিএআরআই অংশ) এর অর্থায়নে এবং ঠাকুরগাঁও জেলা কৃষি গবেষণা উপ-কেন্দ্রের বাস্তবায়নে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর মহাপরিচালক মুহাম্মদ আতাউর রহমান। তিনি বলেন, বারি পেঁয়াজ-৫ একটি উন্নত ও লাভজনক জাত, যা গ্রীষ্ম মৌসুমে পেঁয়াজ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে।

ঠাকুরগাঁও কৃষি গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরকার মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএআরআই এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দীন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম এবং বগুড়া শিবগঞ্জ বিএআরআই মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলম।

বক্তারা বলেন, বারি পেঁয়াজ-৫ জাতটি উচ্চ ফলনশীল এবং গ্রীষ্মকালীন প্রতিকূল আবহাওয়ায়ও ভালো ফলন দিতে সক্ষম। এর বীজ উৎপাদন পদ্ধতি কৃষকদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকদের এই নতুন জাতের বীজ উৎপাদন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, বারি পেঁয়াজ-৫ জাতের সম্প্রসারণ দেশের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বারি পেঁয়াজ-৫: কৃষকদের জন্য লাভজনক নতুন সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার নাম বারি পেঁয়াজ-৫

আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬