চট্টগ্রাম ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হরিরামপুরে স্থানীয় কৃষকদের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন, বীজ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি

মানিকগঞ্জে কৃষকদের বীজ উৎসব, বৈশাখে ভিন্নধর্মী আয়োজন

মুকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী “স্থানীয় জাতের বীজ বৈচিত্র্য মেলা”। স্থানীয় কৃষকদের উদ্যোগ ও বারসিকের সহযোগিতায় আয়োজিত এই মেলা গ্রামীণ জনপদে এনে দেয় উৎসবের ভিন্নমাত্রা এবং কৃষি সচেতনতার এক গুরুত্বপূর্ণ বার্তা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাহিরচর গ্রামের বাসিন্দা লিমা আক্তারের বাড়ির উঠানে আয়োজিত এ মেলায় অংশ নেন আশপাশের বিভিন্ন গ্রামের কৃষকরা। তারা নিজ নিজ জমিতে উৎপাদিত দেশীয় ফসলের বীজ প্রদর্শন করেন। মেলায় প্রায় ৩০ প্রকারের স্থানীয় জাতের বীজ স্থান পায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পেঁয়াজ, রসুন, কালোজিরা, সরিষা, পালংশাক, ধনিয়া, সজিনা, রাধুনী, গম এবং আউশ ও আমন ধানের বীজ।

শুধু প্রদর্শনী নয়, মেলায় কৃষকদের মধ্যে বীজ বিনিময়ের কার্যক্রমও অনুষ্ঠিত হয়। এতে করে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ ও ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেশীয় বীজের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা নারী উন্নয়ন কমিটির সদস্য লিমা আক্তার, অভিজ্ঞ কৃষক আমিনুল ইসলাম, বারসিকের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন এবং সত্যরঞ্জন সাহা। বক্তারা বলেন, স্থানীয় জাতের বীজ সংরক্ষণ কৃষি বৈচিত্র্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও জানান, দেশীয় বীজ শুধু পরিবেশবান্ধবই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ সহনশীল হওয়ায় কৃষকদের জন্য এটি দীর্ঘমেয়াদে লাভজনক। তাই এ ধরনের বীজ মেলা আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো সময়ের দাবি।

বাংলা নববর্ষকে ঘিরে এই আয়োজন শুধুমাত্র একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং কৃষকের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কৃষকরা তাদের ঐতিহ্য, জ্ঞান ও সম্পদকে একত্রিত করে টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিরামপুরে স্থানীয় কৃষকদের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন, বীজ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি

মানিকগঞ্জে কৃষকদের বীজ উৎসব, বৈশাখে ভিন্নধর্মী আয়োজন

আপডেট সময় : ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬