চট্টগ্রাম ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালায় ভুয়া সাংবাদিকতা ও কনটেন্ট ক্রিয়েটরদের বিষয়ে সতর্কবার্তা

সাংবাদিক হওয়ার আগে যোগ্যতা অর্জনের আহ্বান এইচ এম মহিউদ্দিনের

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকতার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে এসে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, “ফেসবুক পেইজ খুলে মিডিয়ার পরিচয় দিয়ে নিউজের নামে মানুষের সঙ্গে প্রতারণা না করে নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা জরুরি।”

কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি-এর আয়োজনে এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এইচ এম মহিউদ্দিন আরও বলেন, একাধিক মিডিয়ায় কাজ না করে নতুন ও জুনিয়র সাংবাদিকদের সুযোগ করে দেওয়া উচিত, যাতে দেশে বেকারত্ব হ্রাস পায়। তিনি সবাইকে একটি পেশায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “একাধিক পেশায় পরিচয় দিলে মানুষ ভালোভাবে নেয় না। যে পেশায় আগ্রহ, সেই পেশায় পূর্ণ দক্ষতা অর্জন করাই গুরুত্বপূর্ণ।”

বর্তমান সময়ে মূলধারার সাংবাদিকতা সামাজিক যোগাযোগমাধ্যমের চাপে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক কনটেন্ট ক্রিয়েটর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মাঠে কাজ করছেন, যা সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, একজন সাংবাদিক মানুষের দুঃখ-দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরেন, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা অনেক সময় তা বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করেন। ফলে প্রকৃত সাংবাদিকতার মান বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন খালেদ সাইফুল্লাহ, তানভীর দিপু, শাকিল মোল্লা এবং সহিদ উল্লাহ মিয়াজি

বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালায় ভুয়া সাংবাদিকতা ও কনটেন্ট ক্রিয়েটরদের বিষয়ে সতর্কবার্তা

সাংবাদিক হওয়ার আগে যোগ্যতা অর্জনের আহ্বান এইচ এম মহিউদ্দিনের

আপডেট সময় : ১১:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬