চট্টগ্রাম ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সাংবাদিক সমাজের নেতা রেজাউল করিমের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রধান আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলার পর মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের ডাক

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী
  • আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর গত ৭ মার্চ সশস্ত্র হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা ঘটনাটিকে পরিকল্পিত ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, “আমার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সমাজকে ভয় দেখানোর চেষ্টা। দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা দাবি করছিল। আমরা তা প্রত্যাখ্যান করলে তারা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। হামলার সময় আমার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। আমি গুরুতর আহত এবং চিকিৎসাধীন।”

মানববন্ধনে বক্তারা জানান, প্রধান অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী এখনো গ্রেপ্তার হয়নি, বরং প্রকাশ্যে চলাফেরা করছে। তাই সাংবাদিক সমাজ দ্রুত গ্রেপ্তারের দাবিতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত।

পুলিশ জানিয়েছে, বোয়ালিয়া মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারের জন্য গোয়েন্দা দল কাজ করছে। সাংবাদিক নেতারা সতর্ক করেছেন, দ্রুত গ্রেফতার নিশ্চিত না হলে রাজশাহীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিক সমাজের নেতা রেজাউল করিমের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রধান আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলার পর মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের ডাক

আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬