চট্টগ্রাম ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ঘটনার পর পলাতক অভিযুক্ত, আটক করা হয়েছে শাশুড়িকে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় ভাবীর হাতে দেবর খুন, এলাকায় আতঙ্ক

মোঃ ইব্রাহিম
  • আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবীর হাতে দেবর খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল আনুমানিক ২টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দওপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সুমন মিয়া (সমান মিয়া নামেও পরিচিত), তিনি ওই এলাকার গোলাপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিওর কর্মকর্তা বাড়ির সামনে মোটরসাইকেল রাখতে চাইলে এ নিয়ে সুমন মিয়া ও তার ভাবি (চাচাতো ভাইয়ের স্ত্রী) রোমানা আক্তারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তীব্র রূপ নেয়।

বিতর্কের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে রোমানা আক্তার প্রথমে গাছের ডাল দিয়ে সুমনকে আঘাত করেন। পরে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রোমানা আক্তার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের শাশুড়ি বানু বেগমকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘটনার পর পলাতক অভিযুক্ত, আটক করা হয়েছে শাশুড়িকে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় ভাবীর হাতে দেবর খুন, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬