চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চট্টগ্রামে রহস্যজনক মৃত্যু: মা ও দুই বছরের শিশুর লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের আনোয়ারায় মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

মোঃ ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মা ও তার দুই বছরের শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে সুমি আক্তার (১৯) ও তার দুই বছরের শিশু কন্যা ওয়াজিহার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত সুমির স্বামী মোঃ মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জানা যায়, সুমি আক্তার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে। তার স্বামী মিজান পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামের মোঃ মোহাম্মদ আলীর ছেলে। কয়েক বছর ধরে তারা পরিবারসহ গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পে বসবাস করছিলেন।

নিহতের স্বজনরা জানান, দাম্পত্য কলহের জেরে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সুমির ভাগ্নে পতি মোঃ এনামুল হক জানান, প্রায় এক বছর আগে পরিকল্পিতভাবে সুমি ও মিজানের বিয়ে হয়। সম্প্রতি স্বর্ণ বন্ধক রাখা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

তিনি আরও বলেন, বিকেলে মিজান ফোন করে জানায় যে সুমি ও তার মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মা ও মেয়ের লাশ ওড়নায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে স্থানীয়দের ডেকে আনোয়ারা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর মিজান ও তার মা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মিজানকে পাওয়া গেলেও তার মা এখনো পলাতক রয়েছে বলে তারা দাবি করেন।
এদিকে নিহত সুমির মা হোসনে আারা বেগম অভিযোগ

করে বলেন, বিকেলে মিজান ফোন করে জানায় তার মেয়ে ও নাতনি মারা গেছে। ফোনে তিনি মেয়ের কান্নাজড়িত কণ্ঠস্বর শুনতে পান। পরে জানতে পারেন তারা মারা গেছে। তিনি দাবি করেন, তার মেয়ে ও নাতনিকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার বিচার চান।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইদ্রিস জানান, সুমির স্বামী ফোন করে তাকে আত্মহত্যার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামে রহস্যজনক মৃত্যু: মা ও দুই বছরের শিশুর লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের আনোয়ারায় মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

আপডেট সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬