চট্টগ্রাম ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সাংবাদিকদের পেশাগত ঐক্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামাল খান, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে গাজীপুর বাইপাস সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যবদ্ধ অবস্থানই সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করতে পারে।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানার সঞ্চালনায় এবং সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ আবুল হোসেন, উপদেষ্টা মোঃ মোস্তাকিম খান (দৈনিক বর্তমান টঙ্গী প্রতিনিধি), দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুমন চৌধুরী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক চলমান বিশ্বের সম্পাদক ও প্রকাশক আব্দুল মতিন তালুকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকদের পেশাগত ঐক্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬