চট্টগ্রাম ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এডিস মশা নিধন ও জনসচেতনতা কার্যক্রম

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশা নিধনে সচেতনতা কার্যক্রম

লুৎফর সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য বাসাবাড়ি, হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা. আহমেদ কবির এবং ওয়ার্ড মাস্টার মিজানুর রহমান মোল্লাসহ হাসপাতালের কর্মকর্তা–কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এডিস মশা নিধন ও জনসচেতনতা কার্যক্রম

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশা নিধনে সচেতনতা কার্যক্রম

আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬