চট্টগ্রাম ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ভাষা শহিদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

কামাল খান
  • আপডেট সময় : ০১:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান শহিদ দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন
আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান। তিনি সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের পক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO-এর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।
রাতের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহিদ মিনারেও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় সিলেট জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনা ধারণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাষা শহিদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় : ০১:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬