চট্টগ্রাম ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

লরকান টাকারের ৯৪ রানের ঝড়ে ২৩৫ রান, জশ লিটলের ৩ উইকেটে ১৩৯ রানে থামলো ওমান

শেষ ৫ ওভারে ৯৪ রানের বিস্ফোরণ, ওমানকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৬:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

টানা দুই ম্যাচ হারের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। গ্রুপ ‘সি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে ওমানকে ৯৬ রানে বিধ্বস্ত করে সুপার এইটে ওঠার আশা টিকিয়ে রেখেছে আইরিশরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড—৫ উইকেটে ২৩৫ রান। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক পল স্টার্লিংয়ের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন লরকান টাকার। দায়িত্ব কাঁধে নিয়েই খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। মাত্র ৫১ বলে অপরাজিত ৯৪ রান করেন টাকার, ইনিংসজুড়ে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

শেষ পাঁচ ওভারে আইরিশদের ব্যাটিং ছিল একেবারেই বিধ্বংসী। এই সময়েই আসে অবিশ্বাস্য ৯৪ রান, যার মধ্যে শেষ তিন ওভারেই হাঁকানো হয় ৮টি ছক্কা। ম্যাচের মোড় ঘুরে যায় সেখানেই।

টাকারকে দারুণ সঙ্গ দেন গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেল। ডেলানি ৩০ বলে ৫৬ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষদিকে মাত্র ৯ বলে ৫টি ছক্কায় ৩৫ রানের ঝড় তোলেন ডকরেল। তাদের যৌথ আক্রমণে পাহাড়সম ২৩৫ রানের লক্ষ্য দাঁড়ায় ওমানের সামনে।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না ওমানের। ৪৪ বছর বয়সী আমির কালিম ২৯ বলে ঝড়ো ৫০ রান করেন। হাম্মাদ মির্জা করেন ৪৬ রান। ১০ ওভার শেষে ২ উইকেটে ৮৫ রান তুলে লড়াইয়ে ছিল দলটি।

তবে কালিমের বিদায়ের পরই ধস নামে। ৯৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর দ্রুত ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ১১৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। শেষ পর্যন্ত ১৮তম ওভারে ১৩৯ রানে অলআউট হয় দলটি।

বল হাতে আয়ারল্যান্ডের হয়ে দারুণ পারফর্ম করেন জশ লিটল। তিনি ১৬ রানে ৩ উইকেট নেন। ম্যাথু হামফ্রিজ ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট তুলে নিয়ে জয়ের ভিত মজবুত করেন।

এই জয়ে গ্রুপ ‘সি’-তে গাণিতিকভাবে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো আয়ারল্যান্ড। শেষ ম্যাচের ফলাফল এখন নির্ধারণ করবে আইরিশদের ভাগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লরকান টাকারের ৯৪ রানের ঝড়ে ২৩৫ রান, জশ লিটলের ৩ উইকেটে ১৩৯ রানে থামলো ওমান

শেষ ৫ ওভারে ৯৪ রানের বিস্ফোরণ, ওমানকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

আপডেট সময় : ০৬:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬