চট্টগ্রাম ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজশাহী বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

রাজশাহী বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”

রাজশাহী বিভাগে রয়েছে ৮ জেলা, ৬৭ উপজেলা, ১ সিটি কর্পোরেশন, ৬২ পৌরসভা ও ৫৬৫ ইউনিয়ন। প্রায় ১৮,১৫৪ বর্গকিলোমিটার এলাকায় আনুমানিক ২ কোটি ৩ লাখ মানুষ বসবাস করছেন।

বিভাগের চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন এবং মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫,২৮৭টি। এর মধ্যে ১,৭৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এবং এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন ও গণভোটের জন্য ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১,০৪,০৬৬ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর ১০,০০০, বিজিবি ৪,১২৩, রাজশাহী রেঞ্জ পুলিশ ১৩,৭৯৬, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২,৪০৫, র‍্যাব ১,০০৬ এবং আনসার ৭২,৭৩৬ জন সদস্য দায়িত্বে থাকবেন। প্রতি আসনে গড়ে ২,৬৬৮ জন সদস্য মোতায়েন থাকবেন।
এছাড়া ৫,২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ২,৩১৮টি কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

রাজশাহী বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

আপডেট সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬