চট্টগ্রাম ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান

বরগুনা-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির সংবাদ সম্মেলন

বরগুনা জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা জেলা সংবাদদাতা |

বরগুনা-২ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মনি তার বিরুদ্ধে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতানের আনা অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেন।

পাশাপাশি তিনি জানান, এর আগেই জামায়াত কর্তৃক সংঘটিত একাধিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

তিনি বলেন, এর আগে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় আইন ও বিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে পূর্বে কখনো গুরুতর অভিযোগ ছিল না বলেও দাবি করেন তিনি।

নুরুল ইসলাম মনি অভিযোগ করেন, গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বরগুনা-২ আসনে বহিরাগতদের বোরকা পরিহিত অবস্থায় প্রবেশ করিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি প্রমাণসহ নির্বাচন কমিশনকে অবহিত করেছেন।

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর লোকজন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে নির্বাচনের আগে অবৈধভাবে অর্থ পাঠানোর পরিকল্পনা করছে।

এ ধরনের অনিয়ম রোধে নির্বাচনের সময় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াত সমর্থিত সাইবার টিম ফেইক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে ‘পাথরঘাটা.কম’ নামের একটি ফেসবুক পেজ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে গুজব ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
এছাড়া তিনি বলেন, জামায়াতে ইসলামী এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নির্বাচনী এলাকায় প্রবেশ করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের দিন দুপুর ১২টার মধ্যে ভোটগ্রহণ শেষ করে কেন্দ্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং ভোট গণনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নুরুল ইসলাম মনি নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে এসব বিষয়ে সতর্ক থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধি ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান

বরগুনা-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬