চট্টগ্রাম ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বাগমারায় ধানের শীষের পক্ষে গণজোয়ার

বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভা: বিএনপি নেতৃবৃন্দ এক কাতারে, উজ্জীবিত তৃণমূল

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক কাতারে আসায় উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে বিএনপি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় বাগমারা উপজেলার হাটগাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’র বিজয়ের লক্ষ্যে ব্যাপক জনসমাগম দেখা যায়।

সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতা-কর্মীরা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। আজ সব বিভেদ ভুলে এক ছাতার নিচে এসে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে। ধানের শীষ ছাড়া বিএনপি কর্মীদের কাছে অন্য কোনো প্রতীক নেই।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার বিরোধী ও অপশক্তি অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগণের শক্তিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।

প্রধান অতিথির বক্তব্যে ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছি।আমার কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় আপনাদের পাশে থাকতে চাই।

সভায় ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাঁতিদল উপজেলা আহবায়ক মামুনুর রশিদ মামুন ও যুবদল নেতা শাহাদাত হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাগমারায় ধানের শীষের পক্ষে গণজোয়ার

বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভা: বিএনপি নেতৃবৃন্দ এক কাতারে, উজ্জীবিত তৃণমূল

আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬