চট্টগ্রাম ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

সোলার পার্ক পর্যন্ত সাইকেল র‍্যালি—নারীর নেতৃত্ব ও ন্যায্য জ্বালানি রূপান্তরে জোরালো বার্তা

মানিকগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির পথে সাইকেল র‍্যালি: ন্যায্য জ্বালানি রূপান্তর ও নারীর নেতৃত্বে জোরালো বার্তা

মুকতার হোসেন
  • আপডেট সময় : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “নবায়নযোগ্য জ্বালানির পথে সাইকেল র‍্যালি—Cycling Towards Just Energy Transition” শীর্ষক সচেতনতামূলক সাইকেল র‍্যালি।
শুক্রবার সকাল ৮টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত পৌঁছায়। প্রায় অর্ধশত সাইক্লিস্ট এতে অংশ নেন। তাদের হাতে রঙিন প্ল্যাকার্ডে লেখা ছিল—“এই সময়ে প্রয়োজন, জাস্ট এনার্জি ট্রানজিশন”, “নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে”, “সাইকেলে চেপে এগোই, জাস্ট এনার্জি ট্রান্সিশন আনবোই”, “প্যাডেলে প্যাডেলে পরিবর্তন—ন্যায্য জ্বালানির পথে আগমন” ইত্যাদি স্লোগান।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (WEE) প্রকল্পের উদ্যোগে এ র‍্যালি আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়াতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
র‍্যালি বাস্তবায়নে মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সহযোগিতায় উই-নেটের সদস্য সংগঠন আনকোরা বিশেষ ভূমিকা পালন করে। স্থানীয় সাইক্লিস্ট, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নিয়ে ন্যায্য জ্বালানি রূপান্তরের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেন।
উল্লেখ্য, উই-নেট (Women’s Empowerment and Energy Network) মূলত নারী-প্রধান সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এটি নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারী-নেতৃত্বাধীন উদ্যোগে অর্থায়ন নিশ্চিতকরণ এবং জেন্ডার-সংবেদনশীল জ্বালানি নীতি প্রণয়নে কাজ করবে।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াবে এবং টেকসই জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোলার পার্ক পর্যন্ত সাইকেল র‍্যালি—নারীর নেতৃত্ব ও ন্যায্য জ্বালানি রূপান্তরে জোরালো বার্তা

মানিকগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির পথে সাইকেল র‍্যালি: ন্যায্য জ্বালানি রূপান্তর ও নারীর নেতৃত্বে জোরালো বার্তা

আপডেট সময় : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬