চট্টগ্রাম ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নোটিশেও থামেনি মাটি কাটা, ভাঙছে গ্রামীণ সড়ক

যশোর মনিরামপুরে শর্ত ভেঙে অবৈধ মাটি কাটা, ক্ষতিগ্রস্ত সড়কেও নির্বিকার প্রশাসন

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • আপডেট সময় : ০২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে প্রশাসনের লিখিত অনুমতির শর্ত ভেঙে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে একদিকে কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে ভারী যান চলাচলে স্থানীয় কাঁচা ও পাকা সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
নেহালপুর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বারিক মোল্লাকে নির্দিষ্ট শর্তে সীমিত পরিসরে মাটি কাটার অনুমতি দেওয়া হয়। অনুমতিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল—মাটি বিক্রি করা যাবে না, বাণিজ্যিক পরিবহন করা যাবে না এবং রাস্তা বা স্থাপনার কোনো ক্ষতি করা যাবে না।
কিন্তু বাস্তবে দেখা গেছে, ভারী ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি বহন করা হয়েছে, যার ফলে ইউনিয়নের বিভিন্ন সড়ক ভেঙে গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনকে বিষয়টি বারবার জানানো হলেও মাঠপর্যায়ে কোনো কঠোর তদারকি হয়নি।
ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে মাটি কাটা বন্ধ বা ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অবৈধ কার্যক্রম চলমান রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, “শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, কেবল নোটিশ দিয়ে নয়, সরেজমিন অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। নইলে এ ধরনের অপরাধ বারবার ঘটতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নোটিশেও থামেনি মাটি কাটা, ভাঙছে গ্রামীণ সড়ক

যশোর মনিরামপুরে শর্ত ভেঙে অবৈধ মাটি কাটা, ক্ষতিগ্রস্ত সড়কেও নির্বিকার প্রশাসন

আপডেট সময় : ০২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬