চট্টগ্রাম ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গানের তালে তালে রোপণ, শুরু হয়েছে এন-৫৩ ও মুড়িকাটা উত্তোলন

তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক, গানে গানে চলছে রোপণ

: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র শীত উপেক্ষা করেও পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকেরা। ভোর থেকেই চারা হাতে মাঠে নামছেন তারা। কোথাও চলছে পেঁয়াজের চারা রোপণ, আবার কোথাও চলছে মুড়িকাটা ও ঢেমনা জাতের পেঁয়াজ উত্তোলন।
সরেজমিনে পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের কান্তার বিলে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কাজের একঘেয়েমি দূর করতে কৃষকেরা মাইক বাজিয়ে গানের তালে তালে পেঁয়াজের চারা রোপণ করছেন। কাজের ফাঁকে ফাঁকে নাচতেও দেখা যায় শ্রমিকদের। এতে কাজের গতি বাড়ছে এবং শ্রমিকদের মনোবলও চাঙা থাকছে।
ভাল্লুকগাছি, জিউপাড়া, শিলমাড়িয়া ও বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সারিবদ্ধভাবে কৃষকেরা কাদাপানি মাড়িয়ে জমিতে পেঁয়াজের চারা রোপণ করছেন। শীতের কারণে শ্রমিক সংকট থাকলেও জীবিকার তাগিদে মাঠের কাজ থেমে নেই।
কান্তার বিলের চাষি সোহাগ ও নাহিদ বলেন, “শীতের সময় অনেক শ্রমিক মাঠে আসতে চান না। তাই সবাইকে উৎসাহিত রাখতে আমরা গান বাজিয়ে একসঙ্গে কাজ করি। এতে ক্লান্তি কম লাগে।”
চাষিদের একটি দলের প্রধান রকিবুল ইসলাম ফারুক জানান, তার দলে ১৪ জন শ্রমিক রয়েছেন। প্রতিদিন গড়ে দুই বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করেন তারা। চলতি মৌসুমে তার দল প্রায় ১৫০ বিঘা জমিতে পেঁয়াজ রোপণ সম্পন্ন করেছে।
এদিকে বিভিন্ন এলাকায় মুড়িকাটা ও ঢেমনা জাতের পেঁয়াজ উত্তোলনও শুরু হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ভালো ফলন পেয়ে সন্তুষ্ট বানেশ্বর ইউনিয়নের কৃষকেরা।
বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় মোতালেব হোসেন ৪ বিঘা, মনসুর আলী ২ বিঘা এবং আশরাফ আলী ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। পুঠিয়া কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৫০ জন কৃষক এন-৫৩ জাতের পেঁয়াজ রোপণ করেছেন।
কৃষকদের মতে, মুড়িকাটা জাতের তুলনায় এন-৫৩ জাতের পেঁয়াজে লাভ বেশি। প্রতিটি পেঁয়াজের গড় ওজন প্রায় ২৫০ গ্রাম। চার থেকে পাঁচটি পেঁয়াজে এক কেজি হয়।
চাষি মনসুর আলী জানান, এক বিঘা জমি থেকে তিনি ইতোমধ্যে ১০০ মন পেঁয়াজ উত্তোলন করে প্রতি মন ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেছেন। আরও প্রায় ৫০ মন পেঁয়াজ উত্তোলনের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।” তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ হয়েছে। প্রণোদনার আওতায় ৩৩০ জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গানের তালে তালে রোপণ, শুরু হয়েছে এন-৫৩ ও মুড়িকাটা উত্তোলন

তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক, গানে গানে চলছে রোপণ

আপডেট সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬