চট্টগ্রাম ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

১১ দলীয় জোটের জনসভায় ফ্যাসিবাদ ও প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা জামায়াত আমিরের

মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না—কুমিল্লায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এ.কে পলাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। তবে জুলাই যোদ্ধারা কখনোই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। তিনি বলেন, “আপনারা একসময় মজলুম ছিলেন, এখন জালেম হওয়ার চেষ্টা করবেন না। মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না।”
শুক্রবার রাতে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “রাজার ছেলে রাজা হবে—এই প্রথাই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আমরা নীতির রাজনীতি করতে চাই।”
তিনি আরও বলেন, আগের একটি সরকার দেশ ও জাতির ওপর প্রতিশোধের রাজনীতি করেছে। জামায়াতে ইসলাম কখনো প্রতিশোধের রাজনীতি করবে না। প্রতিশোধের রাজনীতি ইসলামসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “কুমিল্লা নামেই বিভাগ হবে। এটা আমাদের পবিত্র দায়িত্ব। অন্য কেউ সরকার গঠন করলেও আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করাতে বাধ্য করব।” কুমিল্লা বিমানবন্দর চালু ও ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিকেও যৌক্তিক বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। দলের নেতাকর্মীরা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো দলের পক্ষাবলম্বন না করে দেশের মানুষের পক্ষে কাজ করুন। একইসঙ্গে গণমাধ্যমকে জাতির বিবেক উল্লেখ করে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে তিনি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১১ দলীয় জোটের জনসভায় ফ্যাসিবাদ ও প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা জামায়াত আমিরের

মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না—কুমিল্লায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬