চট্টগ্রাম ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রামে পোস্টাল ভোট কার্যক্রমে ব্যাপক প্রস্তুতি

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট কার্যক্রমের অংশ হিসেবে পোস্টাল ভোট বাক্সের লক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তরণ হল রুমে এ লক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত এ খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫শ’ ৯টি পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ৩ হাজার ৭শ’ ৩টি, কুড়িগ্রাম-২ আসনে ৩ হাজার ৯শ’ ২৩টি, কুড়িগ্রাম-৩ আসনে ২ হাজার ১শ’ ১টি এবং কুড়িগ্রাম-৪ আসনে ৩ হাজার ৭শ’ ৮২টি পোস্টাল ভোট নিবন্ধন হয়েছে। এছাড়া কুড়িগ্রাম জেলা কারাগারের ১২ জন কারাবন্দী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাবেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রামে পোস্টাল ভোট কার্যক্রমে ব্যাপক প্রস্তুতি

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ

আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬