চট্টগ্রাম ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নিজামের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ

কামাল খান
  • আপডেট সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি ও দৈনিক সিলেট বুলেটিনের সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাফলং সীমান্তের চিহ্নিত চোরাকারবারি ও স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা সাংবাদিক নিজাম উদ্দিনের বিরুদ্ধে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে মানসিকভাবে হয়রানি করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক নিজাম উদ্দিন গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলার পুলিশ সুপার ও এসএমপি পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জাফলং ও নলজুরি এলাকার সাহেদুর রহমান লিটন ওরফে বাবলা, সাদ্দাম খান, ইরন, সুমন হাওলাদার, জয়দুলসহ কয়েকজনের নাম উল্লেখ করেন।
এর আগে তিনি এসব ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।
সাংবাদিক নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছেন। সাম্প্রতিক সময়েও তিনি চোরাচালান সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংবাদ প্রকাশ বন্ধ করতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে।
চাপের কাছে নতি স্বীকার না করায় একপর্যায়ে ভুয়া ফেসবুক আইডি খুলে তার নাম ও পরিচয় ব্যবহার করে কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হয়। এমনকি ‘নিজাম উদ্দিন’ নামে ভুয়া আইডি খুলে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক নিজাম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নিজামের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ

আপডেট সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬