চট্টগ্রাম ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ঝালুকা ইউনিয়নে অবৈধ পুকুর খননের দায়ে মোবাইল কোর্টের অভিযান

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান, ভেকু জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় নেওয়া এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে অর্থদণ্ড প্রদান ও অবৈধ ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয়েছে।
সোমবার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অনুমোদনহীনভাবে ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খননের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই পুকুর খনন করছিলেন, যা কৃষিজমির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু জানান, জনস্বার্থ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা অবৈধ পুকুর খনন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানান। প্রশাসনের কঠোর ভূমিকার ফলে এলাকায় অবৈধ পুকুর খননের প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝালুকা ইউনিয়নে অবৈধ পুকুর খননের দায়ে মোবাইল কোর্টের অভিযান

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান, ভেকু জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬