চট্টগ্রাম ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মনোনয়ন যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষণা, আপিলের সুযোগ থাকছে

কিশোরগঞ্জের ৬ আসনে ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২৪ জন

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান | কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিলকৃত মোট ৬১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুসহ ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
গত শনিবার ও রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।
এছাড়া কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রোববার (৪ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর মধ্যে কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ছয়জন হলেন—স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল, রেজাউল করিম খান চুন্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী এবং আহমদ আলী।
কিশোরগঞ্জ-২ আসনে চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন—গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ এবং ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান।
কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া চারজনের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানান, হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গরমিল, ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায় এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষণা, আপিলের সুযোগ থাকছে

কিশোরগঞ্জের ৬ আসনে ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২৪ জন

আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬