চট্টগ্রাম ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে হাতে-কলমে কম্পিউটার শিক্ষা

আমতলীতে ‘কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ, যুবকদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ১০:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু | বরগুনা প্রতিনিধি:

যাত্রীবাহী বাসের মতো দেখতে হলেও এটি যাত্রী নয়, বহন করছে প্রযুক্তি ও কম্পিউটার। উচ্চগতির ইন্টারনেট সংযোগসমৃদ্ধ এই ভ্রাম্যমাণ যানটিকে স্থানীয়রা আদর করে ডাকছেন ‘কম্পিউটার গাড়ি’

যুব সমাজকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে বরগুনার আমতলী উপজেলায় এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব)  শীর্ষক কারিগরি সহায়তায় প্রকল্প-২ এর আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকে আমতলী উপজেলায় শুরু হয়েছে এ প্রশিক্ষণ কার্যক্রম।
সোমবার (তারিখ) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক ও সাংবাদিক মো. জাকির হোসেন।
উদ্বোধনের পর সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ কম্পিউটার গাড়িতে একসঙ্গে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য রয়েছে পৃথক ল্যাপটপ। প্রশিক্ষক মো. ফারুক আহম্মেদ রিজবী তাদের কম্পিউটারের মৌলিক বিষয়, ইন্টারনেট ব্যবহারসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। গাড়িতে বসে সরাসরি কাজ শেখার সুযোগ পেয়ে প্রশিক্ষণার্থীরা দারুণ উচ্ছ্বসিত।

প্রশিক্ষণার্থী হৃদয় চন্দ্র শীল ও মো. আব্দুল্লাহ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে তারা অত্যন্ত আনন্দিত। কম্পিউটার শিক্ষা অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নিজেদের যুক্ত করতে চান তারা।

আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) কবির আহমেদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব থেকে মুক্ত হতে পারেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব দূর করা সম্ভব হবে। এ লক্ষ্যেই ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জনগণকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে হাতে-কলমে কম্পিউটার শিক্ষা

আমতলীতে ‘কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ, যুবকদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ

আপডেট সময় : ১০:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬