চট্টগ্রাম ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাষ্ট্রীয় শোকের কারণে দুই দিন পিছিয়ে শুরু, থাকছে ৩২৪ স্টল ও আন্তর্জাতিক অংশগ্রহণ

৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশগ্রহণ করছে ৬টি দেশ

সারাদেশ৭১,ঢাকা
  • আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আগামীকাল (৩ জানুয়ারি)। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে এবারের মেলা।

রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৪টি স্টল অংশ নিচ্ছে। মেলা ঘিরে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ ও ভালো বেচাকেনার প্রত্যাশা।

আন্তর্জাতিক পরিসরে এবার মেলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং, ভারত ও তুরস্কসহ ছয়টি দেশের ১১টি স্টল অংশগ্রহণ করছে। মেলার প্রধান প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য ও রপ্তানিমুখী পণ্যের প্রতিচ্ছবি তুলে ধরে। দর্শনার্থীদের জন্য থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’ নামের একটি বিশেষ প্রাঙ্গণ, যেখানে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

শিশুদের বিনোদনের জন্য থাকছে দুটি আধুনিক শিশুপার্ক। নিরাপত্তা নিশ্চিত করতে মেলার পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। পাশাপাশি একাধিক ওয়াচ টাওয়ার, পুলিশি টহল টিম ও নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

দর্শনার্থীদের যাতায়াত সুবিধার্থে কুড়িল, খামারবাড়ি, খেজুরবাগান, নরসিংদী ও গাজীপুর থেকে বিআরটিসির শাটল সার্ভিস চালু থাকবে। নির্ধারিত সময় পেছানোর কারণে মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাষ্ট্রীয় শোকের কারণে দুই দিন পিছিয়ে শুরু, থাকছে ৩২৪ স্টল ও আন্তর্জাতিক অংশগ্রহণ

৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশগ্রহণ করছে ৬টি দেশ

আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬