চট্টগ্রাম ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এক বছরের জন্য ১৩ সদস্যের কমিটি অনুমোদন

কাশিয়ানীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিয়াকত হোসেন লিংকন। তিনি দৈনিক যুগান্তর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিনিধি। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নুর ইসলাম লেলিন, যিনি দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ফায়েকুজ্জকমান, সহ-সভাপতি এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সোহানুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুয়েল হাসান। দপ্তর সম্পাদক মোঃ আশ্রাফুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সৈয়াদ রাজিব হাসান ও মোঃ লিটন সরদার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি, হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের জন্য আইনি সহায়তা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজের দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এ কমিটির প্রধান লক্ষ্য।
কমিটির সভাপতি লিয়াকত হোসেন লিংকন বলেন,
“সাংবাদিকরা সমাজের তথ্যপ্রবাহের প্রধান বাহক। তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য অত্যন্ত জরুরি। আমরা কাশিয়ানীতে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখব।”
কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতায় তারা কাশিয়ানীতে সাংবাদিক নির্যাতন রোধে দৃঢ় ভূমিকা রাখতে সক্ষম হবেন এবং একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এক বছরের জন্য ১৩ সদস্যের কমিটি অনুমোদন

কাশিয়ানীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬