জোহরান মামদানি কোরআন ছুঁয়ে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন
নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি, শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র
- আপডেট সময় : ০৬:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি। ম্যানহাটনের প্রাচীন ও পরিত্যক্ত ‘সিটি হল সাবওয়ে স্টেশন’-এ তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেন। এর মাধ্যমে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র হিসেবে পরিচিতি পেলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস।
মামদানির নির্বাচনী ইশতেহারে রয়েছে বিনা মূল্যে শিশু যত্ন, বিনামূল্যে বাস সেবা, প্রায় ১০ লাখ পরিবারের জন্য বাড়িভাড়া স্থগিত করা এবং শহরের পরিচালনায় গ্রোসারি শপ চালুর পরিকল্পনা। এই গণতান্ত্রিক সমাজতন্ত্রী এখন শহরের অর্থনীতি, সাবওয়ে ব্যবস্থা, আবর্জনা ও নিরাপত্তা নিয়ন্ত্রণসহ বহু চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।
উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানির পরিবার ৭ বছর বয়সে নিউইয়র্কে আসে। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হন। তিনি চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান।
মামদানির লক্ষ্য হলো নিউইয়র্কে সাশ্রয়ী জীবনযাত্রা নিশ্চিত করা এবং শহরটিকে আরও মানুষের জন্য বেসরকারী ও সরকারি সহযোগিতার মাধ্যমে উন্নত করা।























