চট্টগ্রাম ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ভোররাতে ভোলাহাট সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২৭ জন আটক

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীনস্থ ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় টহলরত মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়টি স্বীকার করেছে। তারা বিভিন্ন সময়ে পাসপোর্টবিহীনভাবে বাংলাদেশ থেকে ভারতে গমন করেছিল এবং পরবর্তীতে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হয়।

বর্তমানে আটককৃতদের ঠিকানা যাচাই, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে জিডির মাধ্যমে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোররাতে ভোলাহাট সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২৭ জন আটক

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫