চট্টগ্রাম ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত শিক্ষার্থীরা নিরাপদে মুক্তি পেয়েছে

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী মুক্ত, বড়দিনে পরিবারের সঙ্গে মিলন

আন্তর্জাতিক ডেস্ক,সারাদেশ৭১
  • আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে অবস্থিত একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্তি পেয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, মুক্ত শিক্ষার্থীরা সোমবার মিননায় পৌঁছাবে এবং বড়দিন উদ্‌যাপনের জন্য তাদের অভিভাবকদের সঙ্গে মিলিত হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এটি দেশটির সাম্প্রতিক সময়ের ভয়াবহ গণ-অপহরণ ঘটনার পরবর্তী অগ্রগতি। নাইজার রাজ্যের পাপিরিতে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে গত ২১ নভেম্বর ২৫০ জনের বেশি শিশু ও কর্মীকে অপহরণ করা হয়েছিল। এর আগে চলতি মাসের শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী মুক্তি পায়।

ফেডারেল সরকার এই সর্বশেষ মুক্তিকে ‘বিজয় ও স্বস্তির মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। বায়ো ওনানুগার ঘোষণায় বলা হয়েছে, এখন পর্যন্ত মোট ২৩0 জন শিক্ষার্থী ও কর্মীকে মুক্ত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মুক্তি নিশ্চিতকরণ প্রক্রিয়ার বিস্তারিত সরকার প্রকাশ করেনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু জানিয়েছিলেন, সরকার স্কুলগুলোকে সুরক্ষিত করতে এবং শিশুদের শিক্ষার পরিবেশ নিরাপদ করতে কাজ অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত শিক্ষার্থীরা নিরাপদে মুক্তি পেয়েছে

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী মুক্ত, বড়দিনে পরিবারের সঙ্গে মিলন

আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫