চট্টগ্রাম ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

অবৈধ পাথর উত্তোলন বন্ধে বাধা, দেশীয় অস্ত্রের সংঘর্ষে রণক্ষেত্র শাহ আরফিন টিলা

শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষ, অন্তত ৫০ জন আহত

ফজল
  • আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চিকাডহর গ্রামের ইকবাল হোসেন তার পিতার মালিকানাধীন জমি থেকে অনধিকার পাথর উত্তোলন বন্ধ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা, কিরিচ, ছুরি, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত ছায়েদ মিয়া, ফিরুজ মিয়া, সাজু মিয়া, রাজু মিয়া, সাদমান আহমদ, করিম উল্লাহ, জাকির হোসাইন, হাবিবুর রহমান ও রায়হানসহ বেশ কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক হলেও বিবাদীরা তা অমান্য করে জোরপূর্বক পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছিল। অভিযোগে আরও বলা হয়, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং এতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, “সংঘর্ষের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে, অভিযুক্ত আনোয়ার হোসেন আনাই মিয়া সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, “আমার রেকর্ডকৃত জমি নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ পাথর উত্তোলন বন্ধে বাধা, দেশীয় অস্ত্রের সংঘর্ষে রণক্ষেত্র শাহ আরফিন টিলা

শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষ, অন্তত ৫০ জন আহত

আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫