চট্টগ্রাম ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় ৩১ সদস্যের কমিটি

আমতলীতে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন, সভাপতি জাকির সম্পাদক মিরাজ নির্বাচিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে বরগুনার আমতলীতে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ-এর আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আমতলী পৌর শহরের হোটেল সকাল সন্ধ্যার ভিআইপি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন হাওলাদার (দৈনিক সৈকত সংবাদ), মো. রেজাউল করিম (দৈনিক আমার দেশ), মো. হারুন অর রশিদ (দৈনিক ভোরের কাগজ) ও মো. আবু সাঈদ খোকন (দৈনিক মানবজমিন ও প্রতিদিনের সংবাদ)।
যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাসির মাহমুদ (দৈনিক সংগ্রাম ও রাজধানী টিভি), সজিব মিয়া (দৈনিক দেশ রূপান্তর ও এশিয়ান টিভি) ও মহসীন মাতুব্বর (দৈনিক খবরপত্র)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মনিরুল ইসলাম (দৈনিক কালবেলা)।

এছাড়া দপ্তর সম্পাদক মো. আবু জিয়াদ (বাংলাদেশ বাণী), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান (দৈনিক ভোরের পাতা ও শেষ কথা)সহ কার্যকরী কমিটির বিভিন্ন পদে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত নেতারা বলেন, আমতলীতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিতে এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় ৩১ সদস্যের কমিটি

আমতলীতে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন, সভাপতি জাকির সম্পাদক মিরাজ নির্বাচিত

আপডেট সময় : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫