চট্টগ্রাম ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে উদ্ধার, ময়নাতদন্তের অপেক্ষায় মৃত্যুর কারণ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে নৌ পুলিশ

গোলাম মওলা
  • আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা |মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে হনুফা বেগম (নাম নিশ্চিত) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকায় নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে খবর দেন। পরে বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা আহমেদ বেপারীর কন্যা এবং আনোয়ার বেপারীর স্ত্রী। লাশ উদ্ধারের পর স্বজনরা ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করেন।

নৌ পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজনদের দাবি, সোমবার সকালে হনুফা বেগম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে বিকেলে নদীতে মরদেহ ভাসার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।

পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে উদ্ধার, ময়নাতদন্তের অপেক্ষায় মৃত্যুর কারণ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে নৌ পুলিশ

আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫