চট্টগ্রাম ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নির্বাচনী সহিংসতা বন্ধে ডিজিটাল ভোটিং ব্যবস্থার দাবি

ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের

মঈনউদ্দিন
  • আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মঈনউদ্দিন|চট্টগ্রাম প্রতিনিধিঃ

ঢাকা-৮ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক বিবৃতিতে তিনি বলেন, জঙ্গিবাদী সন্ত্রাস ও হিংস্র স্বৈর রাজনীতির প্রাদুর্ভাবে দেশে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক প্রার্থীদের জীবনও আজ মারাত্মকভাবে হুমকির মুখে। দেশের কোথাও জীবনের নিরাপত্তা না থাকায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে জনমনে গভীর আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা গণতন্ত্র ও মানবতার রাজনীতির ওপর সরাসরি আঘাত। তিনি এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আহত ওসমান হাদীর জীবন রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও প্রাণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রহমত কামনা করেন।

এছাড়া তিনি সুষ্ঠু, অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে প্রচলিত ভোটকেন্দ্র ও বুথভিত্তিক পদ্ধতির পরিবর্তে এস্তোনিয়ার আদলে মোবাইল বা ডিজিটাল ভোটিং ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তার মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থা চালু হলে সহিংসতা কমবে এবং প্রার্থী ও ভোটার উভয়ের জীবন নিরাপদ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের জীবন ও গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় সহিংস রাজনীতির কারণে দেশের গণতান্ত্রিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

One thought on “ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের

  1. সুষ্ঠু, অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে প্রচলিত ভোটকেন্দ্র ও বুথভিত্তিক পদ্ধতির পরিবর্তে এস্তোনিয়ার আদলে মোবাইল বা ডিজিটাল ভোটিং ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তার মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থা চালু হলে সহিংসতা কমবে এবং প্রার্থী ও ভোটার উভয়ের জীবন নিরাপদ থাকবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী সহিংসতা বন্ধে ডিজিটাল ভোটিং ব্যবস্থার দাবি

ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের

আপডেট সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫