চট্টগ্রাম ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত

মো: মোমিন জাদরান, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার ফাজিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন দুর্গাপুর উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি ড. সেলিম রেজা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান। দারস পেশ করেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাছানী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ নুরুজ্জামান লিটন বলেন, “ভোট একটি পবিত্র আমানত। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শক্তিকে বিজয়ী করা প্রয়োজন। এ ক্ষেত্রে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসন কমিটির পরিচালক অধ্যাপক মিনহাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তালেব, মাওলানা আক্কাস আলী, মাওলানা আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, ন্যায়পরায়ণ সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে শান্তি, ন্যায় ও উন্নতির পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তারা।

দুর্গাপুর ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আলেম-ওলামা, মসজিদের ইমাম-খতিবসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫