চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাস্তায় ব্লক, জনতার ভিড়, ভিডিও ভাইরাল—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন

রাজশাহীতে র‌্যাবের কাছ থেকে মাদক ব্যবসায়ী ছিনতাই: সৈকত বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দলের সদস্যদের লাঞ্ছিত করে আলী নামের এক চিহ্নিত মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৈকত ও তার বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া মডেল থানার খরবোনা রিভারইন ছাত্রাবাসের বিপরীত পাশের মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে শত শত মানুষের উপস্থিতিতে রাস্তায় ব্লক তৈরি করে র‌্যাব সদস্যদের গাড়ি থামিয়ে এই ঘটনাটি সংঘটিত হয়।

ঘটনার সময় উৎসুক জনতা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রশাসনিক সক্ষমতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর প্রশাসনের ওপর হামলা এখন ঘন ঘন ঘটছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়, তবে রাজশাহীতে র‌্যাব সদস্যদের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে ভয়াবহ হারে মাদকের বিস্তার ঘটেছে। তরুণ-যুবক ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এর ফলে অভিভাবকদের উদ্বেগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। তারা আরও বলেন, আলী নামের এই আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি এলাকার কুখ্যাত মাদক কারবারী হিসেবে পরিচিত। এমন একজনকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এলাকায় আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে র‌্যাব-৫-এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম জানান, “স্যারের সাথে কথা বলছি। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পরে জানাচ্ছি।” এরপর তিনি ফোন কেটে দেন।

স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাস্তায় ব্লক, জনতার ভিড়, ভিডিও ভাইরাল—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন

রাজশাহীতে র‌্যাবের কাছ থেকে মাদক ব্যবসায়ী ছিনতাই: সৈকত বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

আপডেট সময় : ০৭:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫