চট্টগ্রাম ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে ২ ডিসেম্বর সকালে জেলা শহরের কাঁঠালবাগিচা গাবতলা মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিবস উদযাপনে প্রধান আয়োজক হিসেবে ছিল চেতনা মানবিক উন্নয়ন সংস্থা। এছাড়া আরও অংশ নেয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠান—সমতা নারী উন্নয়ন সংস্থা, আহমদ নগর কমপ্লেক্স (আনক) এবং অগ্রদূত বাংলাদেশ।

র‌্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোঃ জাফরুল উল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন আর এস ডি এফ এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

আলোচকরা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামোর মাধ্যমে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই দশক ধরে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সহযোগী সংগঠনগুলোকে বিশেষ ও সাধারণ অনুদান প্রদান করে আয়বর্ধক কর্মসূচি যেমন—গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া বিতরণ, ভ্যান বিতরণ, সেলাই মেশিন প্রদান, পাপস তৈরির প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটছে।

এ ছাড়া নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, সেমিপাকা ল্যাট্রিন নির্মাণ, ঘর নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

আপডেট সময় : ০৬:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫