মৌলভীবাজারে গণমাধ্যম কমিশনের অভিষেক ও পরিচিতি সভায় নবীন সদস্যদের আইডি কার্ড হস্তান্তর
মৌলভীবাজারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক, পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১২টায় মৌলভীবাজারের খানদানি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি ড. এড. মোঃ আবু তাহের।
সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু,
মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,
সহ-সভাপতি দুরুদ মোহাম্মদ,
উপদেষ্টা সৈয়দ কামাল আহমেদ বাবু,
উপদেষ্টা আজিজুর রহমান,
উপদেষ্টা প্রভাস চন্দ সিংহ,
উপদেষ্টা এ.কে.এম আব্দুস সালাম।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলীম, সহ দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ, রাসেল হাসান বক্ত, খিজির মোঃ জুলফিকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোনাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, জয়নাল আবেদিন বাদশা, সহ অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রিয়া সম্পাদক অমিত মল্লিক, ধর্ম সম্পাদক হাফিজ সালেহ আহমদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন, সহ-দপ্তর সম্পাদক আলী আহমদ রিপন, রিপন মিয়া, সদস্য রাজন মিয়া, সফিক মিয়া, এম এ মুনতাকিমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায় ও নিরপেক্ষতায় কাজ করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।























