বীরগঞ্জে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিল উপজেলা ছাত্রদল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে পথচারী, রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল মাহমুদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুজন রায়, উপজেলা ছাত্রদল নেতা ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি, আলমগীর হোসাইন, মোঃ নাজমুল ইসলাম, নিলয় মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল, পাল্টাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তারিকুল, সাদিকুল, লিটনসহ আরও অনেকে।
এ বিষয়ে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি বলেন,
“বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় আমাদের এই ছোট উদ্যোগ।”
তিনি আরও বলেন,
“আমরা অসহায় মানুষের কাছে দোয়া চেয়েছি, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন।”























