ঢাকা থেকে বদলি হয়ে কুমিল্লায় দায়িত্ব নিলেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান
কুমিল্লায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান
- আপডেট সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ আনিসুজ্জামান, পিপিএম। যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার ফলে কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে নবাগত পুলিশ সুপার বলেন, কুমিল্লাকে একটি জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক জেলায় পরিণত করতে তিনি সর্বোচ্চ পেশাদারীত্বের সাথে কাজ করবেন। তিনি আরও বলেন—
“পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে—এটাই আমাদের লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
নবাগত এসপির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী হবে বলে প্রত্যাশা জানিয়েছেন কর্মকর্তারা।























