চট্টগ্রাম ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাজাপুরের উন্নয়ন, সেবা প্রদান ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

ঝালকাঠির রাজাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনকে বরণ করে নিতে এবং তাঁর সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন রাজাপুরের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। উন্নয়ন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় রাজাপুর একটি অনন্য উপজেলা।”

নানা অসংগতি ও সমস্যার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক আরও বলেন— সকলের সহযোগিতা পেলে জনগণের সেবা প্রদান আরও সহজ হবে। দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমিয়ে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে তিনি সকলের সহায়তা কামনা করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে জেলা প্রশাসককে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবদুল্লাহ, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, প্রশাসনিক সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কৌশল এবং সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরের উন্নয়ন, সেবা প্রদান ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

ঝালকাঠির রাজাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫