চট্টগ্রাম ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চকরিয়া কাকারায় তৃণমূলের উৎসবমুখর সম্মেলন—নেতৃত্বে নতুন উদ্দীপনা

সালাহউদ্দিন আহমেদের বিজয় নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই: চকরিয়া কাকারায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শামীম আরা স্বপ্না

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সুসংগঠিত ও আরও শক্তিশালী করতে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপি শুক্রবার (২১ নভেম্বর) আয়োজন করে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে নেতারা বলেন— এখন সময় ঐক্য, সততা এবং সংগঠনকে আরও দৃঢ় ভিত্তিতে দাঁড় করানোর।

সম্মেলনের প্রধান অতিথি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন,
বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিজয় নিশ্চিত করতে প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে আরও সক্রিয় হতে হবে। ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি আস্থা ফিরিয়ে আনা জরুরি। তিনি বলেন, “যে কোনো আন্দোলন–সংগ্রামে ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। নির্বাচনের মাঠে এই ঐক্যই সালাহউদ্দিন আহমেদের সাফল্য নিশ্চিত করবে।”

সম্মেলনের উদ্বোধক কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ এনামুল হক বলেন,
সালাহউদ্দিন আহমেদ শুধু কক্সবাজার নয়, জাতীয় রাজনীতিতেও একজন প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য নেতা। তাঁর নেতৃত্বে চকরিয়া–পেকুয়ার উন্নয়ন আরও এগিয়ে যাবে। তিনি অভিযোগ করেন— বিরোধী দলের ওপর নানা চাপ থাকলেও বিএনপি জনগণের সমর্থন নিয়েই আবার সংগঠিত হচ্ছে। “গণতান্ত্রিক বাংলাদেশ চাইলে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে”— যোগ করেন তিনি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন,
“বিএনপি জনগণের দল। এখানে নেতৃত্ব আসে তৃণমূলের ভোটে, তৃণমূলের আস্থায়। কাকারা ইউনিয়ন বিএনপির এই সম্মেলনই তার প্রমাণ।”

রফিকুল ইসলাম বলেন— বিচ্ছিন্ন নেতাকর্মীদের একই প্ল্যাটফর্মে এনে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
প্রধান বক্তা এম মোবারক আলী বলেন— চকরিয়া বিএনপি দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে শক্তিশালী। আগামী নির্বাচনে এই শক্তিই হবে দলের বড় সম্পদ।

সাবেক সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী বায়োডাটা জমা দেন। এতে তৃণমূলে নেতৃত্ব গ্রহণের ব্যাপক আগ্রহের প্রতিফলন দেখা যায়।

সভাপতি পদে বায়োডাটা জমা দেন:
জয়নুল আবেদিন, এম মহিউদ্দিন, কবির আহমদ মেম্বার, হামিদ রেজা, শফিকুল ইসলাম শফি, মাহবুবুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ (আল-মামুন), ইকবাল আমিন চৌধুরী, মো. বেলাল উদ্দিনসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক পদে বায়োডাটা জমা দেন:
মোহাম্মদ ইউনুস, নাজেম উদ্দিন, শোয়াইবুল ইসলাম এমএ, মো. হারুন, জিয়াবুল হাসানসহ আরও কয়েকজন প্রার্থী।

নেতৃবৃন্দ বলেন— স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করা হবে, যা ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করবে।

সারা ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলন মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর এত বড় আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্মেলন শেষে কাউন্সিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং খুব শিগগিরই নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়া কাকারায় তৃণমূলের উৎসবমুখর সম্মেলন—নেতৃত্বে নতুন উদ্দীপনা

সালাহউদ্দিন আহমেদের বিজয় নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই: চকরিয়া কাকারায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শামীম আরা স্বপ্না

আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫