চট্টগ্রাম ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান সাজ্জাদ হোসেন লাভলুর

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (৯ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিবচর উপজেলা একাত্তর চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে বিশাল এক র‍্যালি বের হয়।

র‍্যালিটি একাত্তর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্বরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন বর্ণাঢ্য এই র‍্যালিতে।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন দিক পায়। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে বক্তারা মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময়ে জনগণের পাশে থেকেছি, আছি এবং থাকবো।”

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সভা শেষে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান সাজ্জাদ হোসেন লাভলুর

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫