চট্টগ্রাম ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফিলিপাইনে ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা, ভিয়েতনামের দিকে এগোচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি

ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত ১৪০, শক্তি বাড়িয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগি এর তাণ্ডবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ বন্যা ও ধ্বংসযজ্ঞের পর দেশজুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এছাড়া সেবু প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, আরও ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সরকারি হিসাবের বাইরে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ অঞ্চল। সেখানে ঘূর্ণিঝড়ে বহু বাড়ির ছাদ উড়ে গেছে, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে, আর মানুষ কাদামাটি সরিয়ে ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। ওই অঞ্চলে অন্তত ৭১ জন নিহত, ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট মার্কোস সাংবাদিকদের বলেন, “দেশের প্রায় ১০ থেকে ১২টি অঞ্চল কালমেগির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটিকে জাতীয় দুর্যোগ ঘোষণা ছাড়া বিকল্প ছিল না।”

তিনি আরও জানান, সরকারের এই সিদ্ধান্ত শুধু বর্তমান ক্ষয়ক্ষতির জন্য নয়, বরং আসন্ন নতুন ঝড় ‘উয়ান’-এর আগাম প্রস্তুতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে, দেশজুড়ে জরুরি তহবিল ব্যবহারের সুযোগ তৈরি হয় এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দ্রুততর করা যায়।

এদিকে, ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়ে কালমেগি বর্তমানে শক্তি বাড়িয়ে পাশ্ববর্তী ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়তে পারে। এতে সেখানে চলমান বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফিলিপাইনে ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা, ভিয়েতনামের দিকে এগোচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি

ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত ১৪০, শক্তি বাড়িয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর

আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫