চট্টগ্রাম ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংসদ সংস্কার ও আংশিক পিআর ব্যবস্থার প্রস্তাব ব্যারিস্টার ফুয়াদের

ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: আনুপাতিক প্রতিনিধিত্বে আংশিক সমর্থন জানালেন এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দলটি শতভাগ আনুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) ব্যবস্থায় বিশ্বাস করে না। তবে সীমিত পরিসরে একশো আসনে পিআর ব্যবস্থা চালু করা হলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

রোববার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রয়োজন নেই। আমরা এককক্ষ বিশিষ্ট সংসদ চাই। প্রয়োজনে সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে, যেখানে নারী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “উচ্চ কক্ষে পিআর ব্যবস্থা হলে এমপি বেচাকেনার মতো অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হতে পারে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর। জাতীয় নির্বাচনের আগে অন্তত একটি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন কমিশনের সক্ষমতা আরও স্পষ্ট হতো।”

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমি অধ্যাপক ড. ইউনুসের সরকারকে সফল হিসেবে দেখি।”

সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদ হোসেন বশিরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঝালকাঠির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংসদ সংস্কার ও আংশিক পিআর ব্যবস্থার প্রস্তাব ব্যারিস্টার ফুয়াদের

ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: আনুপাতিক প্রতিনিধিত্বে আংশিক সমর্থন জানালেন এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫