চট্টগ্রাম ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোলাহাটে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালন

ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

এম. এস.আই শরীফ, ভোলাহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে প্রথমে একটি র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা মোঃ মুরশালীন ইসলাম।

উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন ও গ্রাম আদালত প্রকল্প সমন্বয়ক সন্ধ্যা রানী।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো যা গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ কাইফুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন প্রগতির সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলাহাটে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালন

ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫